মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

গাজীপুরে ১০ হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৯:১৪ এএম

শেয়ার করুন:

গাজীপুরে ১০ হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ২
গাজীপুরে ১০ হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ২

গাজীপুরে অভিযান চালিয়ে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) রাতে টঙ্গীর আউচপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতাররা হলেন— নরসিংদীর মাধবদী থানার চর দিঘলদী গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৬) এবং নরসিংদীর রায়পুরা থানার মৃত আমির হোসেনের ছেলে মো. শাওন (২৬)। তারা টঙ্গীর আউচপাড়া এলাকার আক্কেল আলী সড়কে ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানাধীন সালামত মোল্লা রোডের এক সাততলা ভবনের নিচতলার ভাড়া ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। অভিযানের এক পর্যায়ে অভিযুক্ত দুইজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকা জব্দ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জব্দ করা ইয়াবা গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের উদ্দেশ্যে রাখা হয়েছিল।

 


বিজ্ঞাপন


গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বেলায়েত হোসেন বলেন, ১০ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সঙ্গে আর কারা জড়িত, সে বিষয়ে তদন্ত চলছে। এবিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, এলাকাবাসী সহযোগিতা করলে পুলিশ মাদক বিরোধী অভিযানে সফল সফল হবে। তাই এলাকা মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর