মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

জামালপুরে ৪ হাজার ইয়াবা ও নগদ অর্থসহ তিন মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ০৬:১৬ পিএম

শেয়ার করুন:

জামালপুরে ৪ হাজার ইয়াবা ও নগদ অর্থসহ তিন মাদক কারবারি গ্রেফতার

জামালপুরে ৪ হাজার ১০ পিস ইয়াবা ও নগদ ২৮ হাজার ৮০ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার (২৭ জুলাই) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ এই তথ্য জানান।


বিজ্ঞাপন


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় শহরের দয়াময়ী মোড়ে অভিযান চালিয়ে শাহরিয়ার আহাম্মেদ শিপু ও সাগর রহমান শাকিলকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে শহরের বোষপাড়ার সাততলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে খন্দকার আলী আকবর আজম নামে আরও একজন মাদক কারবারিকে ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ গ্রেফতার ১

উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর