বরিশালে অবৈধভাবে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করে তা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।
সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় জব্দ করা রেনু পোনা বরিশাল সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নগরীর চরকাউয়া সংলগ্ন নদীতে অবমুক্ত করা হয়।
বিজ্ঞাপন
এর আগে রোববার (১৪ জুন) মধ্যরাতে বরিশালের দোয়ারিকা শিকারপুর ব্রিজের টোল প্লাজায় একটি ট্রাক যোগে ১৩ ব্যারেল রেনুপোনা অবৈধভাবে পাচারকালে অভিযান চালায় এনএসআই। এসময় ট্রাকে থাকা ৬-৭ জন শ্রমিক ট্রাক ফেলে পালিয়ে যায়।
রেনু পোনা অবমুক্ত করার সময় বরিশাল উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ভোলা থেকে অবৈধভাবে ট্রাকযোগে মাছের রেনুপোনা পাচারকালে এনএসআইয়ের সহযোগিতায় জব্দ করা হয়।
বিজ্ঞাপন
১৩টি ব্যারেলে প্রায় তিন লাখ রেনুপোনা রয়েছে। যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। এসব রেনুপোনা বরিশালের কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে। এঘটনায় কাউকে আটক করা যায়নি। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
প্রতিনিধি/টিবি




