সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

২৫ লাখ গলদা চিংড়ির রেনুপোনা পাচারকালে গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১ মে ২০২৩, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

২৫ লাখ গলদা চিংড়ির রেনুপোনা পাচারকালে গ্রেফতার ২

বরিশালে ৫৫ ড্রামবাহী ট্রাকে ২৫ লাখ গলদা চিংড়ির রেনুপোনা পাচারকালে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নৌপুলিশ।

রোববার (২১ মে) ভোররাতে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর টোলপ্লাজায় অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পোনা বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে। পরে উদ্ধার করা পোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার (এসপি) কফিল উদ্দিন।

পোনা পাচারে অভিযুক্ত গ্রেফতার ব্যক্তিরা হলেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা ইব্রাহীম মিয়া (৩০) ও রাব্বি মিয়া (২১)।

পুলিশ সুপার কফিল উদ্দিন বলেন, রোববার ভোররাতে নৌপুলিশের একটি দল শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর বরিশাল সদর উপজেলার প্রান্তে টোলপ্লাজায় অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে পটুয়াখালীর কলাপাড়া থেকে খুলনাগামী একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাকে থাকা ৫৫টি ড্রাম খুলে ২৫ লাখ পিস গলদা চিংড়ির পোনা উদ্ধার করা হয়। রেনু পোনা বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর