সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

খুলনায় শরীরে গ্লাস পড়ে ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৭:১৪ এএম

শেয়ার করুন:

খুলনায় শরীরে গ্লাস পড়ে ব্যবসায়ী নিহত
তরিকুল ইসলাম

খুলনা মহানগরীর নিউ মার্কেট সংলগ্ন বাইতুন নুর মোবাইল মার্কেটে একটি দোকানে বসে থাকা অবস্থায় গায়ের ওপর কাচের গ্লাস পড়ে তরিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীর নিহত হয়েছেন।

রোববার (১৪ জুন) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তরিকুল ইসলাম খুলনা সদর থানাধীন মৌলভীপাড়া এলাকার ফজলুল হকের ছেলে।

7e85d00a-c17a-4f24-a669-5e4001846411

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তরিকুল মার্কেটের একটি দোকানে টুলে হেলান দিয়ে বসে মোবাইল দেখছিলেন। অপর হাত দিয়ে কাচের গ্লাস খুলছিলেন। এমন সময় গ্লাস খুলে তার খুলে তার শরীরের ওপর পড়লে তিনি উঠে বাহিরে যান। হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, বাইতুন নুর মোবাইল মার্কেটে খুলনা স্কিন অ্যান্ড এক্সসারিজের ব্যবসা ছিল তার। শরীরের ওপর থাই গ্লাস খুলে পড়ে তিনি আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর