রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

শেবাচিম হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৫:৩০ পিএম

শেয়ার করুন:

শেবাচিম হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞাপন


হাসপাতালটি সুষ্ঠুভাবে পরিচালনার মধ্যদিয়ে সেবাগ্রহীতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে কর্মপরিকল্পনা গ্রহণ করবেন বলে জানিয়েছেন মন্ত্রী স্বপন। এ অঞ্চলের মানুষদের জন্য বরিশালেই সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতে তিনি কাজ করবেন বলেও জানান।

এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আমি দায়িত্ব পেয়েছি মাত্র। জুলাই মাসে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা করব। ওই সভায় হাসপাতালটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে কর্মপরিকল্পনা গ্রহণ করব। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের সেবা গ্রহীতাদের নিয়ে একটি সভা করব। যেখানে তাদের কাছ থেকে হাসপাতালের চিকিৎসা সেবা সম্পর্কে মতামত নেব।

মন্ত্রী স্বপন আরও বলেন, হাসপাতালটিকে এমনভাবে পরিচালনা করা হবে, যাতে দক্ষিণাঞ্চলের মানুষ সব সেবা হাসপাতালটিতে পায়। তাদের যাতে চিকিৎসা সেবা পেতে ঢাকা অথবা অন্য কোথাও যেতে না হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর