শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরির সময় আটক তরুণ

জেলা প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৭:০০ এএম

শেয়ার করুন:

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরির সময় আটক তরুণ

রাঙামাটির রাজবন বিহারে ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরির চেষ্টার সময় এক তরুণকে আটক করেছে বিহার কর্তৃপক্ষ। পরে মুচলেকা নিয়ে ওই তরুণকে ছেড়ে দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


শুক্রবার রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সদস্য স্নেহাশিস চাকমা বিষয়টি জানিয়েছেন।

অভিযুক্ত ওই তরুণ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বিহারের ভিক্ষু সংঘ পিণ্ড সংগ্রহে (খাবার খাওয়া) ব্যস্ত ছিলেন। এ সুযোগে ওই তরুণ রাজবন বিহারের মূল মন্দির থেকে কাঠের দানবাক্স নিয়ে পালানোর চেষ্টা করেন। তবে বিহারের উপাসক-উপাসিকারা বিষয়টি দেখে ফেলেন। এ সময় ওই তরুণকে হাতেনাতে আটক করেন তারা।

 

স্নেহাশিস চাকমা বলেন, আটকের পর ওই তরুণ তার ভুল স্বীকার করেছেন। এরপর ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ কারণে লিখিত মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর