ময়মনসিংহে লাইনচ্যুত ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনকে উদ্ধার করতে যাওয়া রিলিফ ট্রেনের চাকাও লাইনচ্যুত হয়েছে।
বুধবার (১০ জুন) সকালে ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ময়মনসিংহ রেলওয়ে জংশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন
তিনি জানান, জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি সকাল ৮টা ৫৫ মিনিটে ময়মনসিংহ শহরের কলেজ রোড এলাকায় লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে লাইনচ্যুত ট্রেনটিকে উদ্ধার করতে যাওয়া রিলিফ ট্রেনও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় একটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।
বিজ্ঞাপন
আব্দুল্লাহ আল হারুন বলেন, আমরা দ্রুত ট্রেন দুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।
প্রতিনিধি/টিবি




