বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ১০:২৫ এএম

শেয়ার করুন:

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে পুরোপুরি বন্ধ রয়েছে।

বুধবার (১০ জুন) সকাল ৮টা ৫৫ মিনিটে ময়মনসিংহের কলেজ রোড এলাকায় বগি লাইনচ্যুতের এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ময়মনসিংহ রেলওয়ে জংশনের সুপাররিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি সকাল ৮টা ৫৫ মিনিটে ময়মনসিংহ শহরের কলেজ রোড এলাকায় লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত ট্রেনটিকে উদ্ধার করতে রিলিফ ট্রেন পাঠানো হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর