মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০২:৫০ এএম

শেয়ার করুন:

চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা সদর উপজেলায় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে শিহাবুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) সাড়ে রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন হাসান।


বিজ্ঞাপন


এর আগে সন্ধ্যার দিকে গাইবান্ধা শহরের মাইক্রোবাস স্ট্যান্ড সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিহাবুল ইসলাম রংপুরের পীরগঞ্জ উপজেলার শীতলপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

স্থানীয়রা জানায়, বোনারপাড়া থেকে গাইবান্ধাগামী পদ্মরাগ লোকাল ট্রেনের দরজা থেকে পড়ে গিয়ে এক যুবক ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সাঘাটার বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন হাসান বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর