সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

নোয়াখালীতে ৩ বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ মোটরসাইকেল আরোহী আটক

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৯:১০ পিএম

শেয়ার করুন:

নোয়াখালীতে ৩ বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ মোটরসাইকেল আরোহী আটক
আটক মো. রাহিম (২১)।

নোয়াখালীর বেগমগঞ্জে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে ৩টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিনসহ মো. রাহিম (২১) নামে এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) সন্ধ্যার দিকে বাংলা বাজার এলাকায় গোপালপুর ব্রিজের পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে তাকে আটক করে পুলিশ।


বিজ্ঞাপন


রাহিম উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের ভুঁইয়া বাড়ির জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেগমগঞ্জ থানার উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ অভিযান ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। এর অংশ হিসেবে গোপালপুর-বাংলাবাজার সড়কে চেকপোস্ট বসানো হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে একটি মোটরসাইকেলে করে রাহিম ওই চেকপোস্ট অতিক্রম করার সময় পুলিশ তাকে থামায়। পরে তার আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে শরীরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তার কোমরে লুকিয়ে রাখা অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তিনটি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর