সিরাজগঞ্জের চণ্ডিদাসগাঁতি ব্রিজ এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) সকালে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডিদাসগাতী ব্রিজের নিচে থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।
বিজ্ঞাপন
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন সজল বলেন, সকালে চণ্ডিদাসগাতী ব্রিজের নিচে পানিতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে মরদেহটি কিনারে আনলে দেখা যায় বয়স্ক এক বৃদ্ধের মরদেহ। পরে পুলিশে খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে অজ্ঞাত ব্যক্তিকে এখানে ফেলে দেওয়া হয়েছে।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজরান রউফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ শনাক্তের কাজ করা হচ্ছে। এটি কোনো হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি




