ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার প্রায় ৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
রোববার (৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জানা যায়, খুলনা থেকে মেকানিক এসে লাইনচ্যুত হওয়া ট্রেন মেরামতের কাজ শুরু করেন। কাজ করতে দীর্ঘ সময় লাগলেও, এখন খুলনার সঙ্গে উত্তর অঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক। অর্থাৎ সকাল ৬ থেকে থেকে বেলা ৩টা পর্যন্ত মেরামতের কাজ চলেছে।
স্টেশন মাস্টার নয়ন হোসেন, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ী ট্রেনটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬টার দিকে পেছনের ৩টি ট্যাংকারের ৯টি চাকা লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল। খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ও পাকশি থেকে উদ্ধারকারী দুটি ট্রেন যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
উল্লেখ্য, গত ২১ মে একই এলাকায় আরও একটি মালবাহী ট্রেনের লাইনচ্যুত হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




