রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বিএনপি নেতার

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৬:৫৭ এএম

শেয়ার করুন:

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বিএনপি নেতার

বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়িতে বিদ্যুতের তার মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৪২) নামে এক বিএনপি নেতা মারা গেছেন।

শনিবার (৬ জুন) উপজেলার ডোমনপুকুর এলাকায় ঘটে এ দুর্ঘটনা।


বিজ্ঞাপন


শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নজরুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য এবং মাঝিড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে নজরুল ইসলাম তার নির্মাণাধীন বাড়িতে বিদ্যুতের লাইনের মেরামতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম বলেন, নজরুল ইসলাম দলীয় কর্মকাণ্ডে অত্যন্ত সক্রিয় ও নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। দলের জন্য আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তিনি একাধিকবার কারাবরণও করেছিলেন।


বিজ্ঞাপন


শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক বিএনপি নেতার মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত রয়েছে।

এদিকে, নজরুল ইসলামের আকস্মিক এই মৃত্যুতে এলাকার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর