শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

মাদারীপুর শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

মাদারীপুর শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান

মাদারীপুর শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পৌরসভা। এ সময় ভ্রাম্যমাণভাবে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের পর মালামাল জব্দ করা হয়।

শনিবার (৬ জুন) দুপুরে মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন


7e37d495-76d0-4fc6-ae47-c8c9d3f6956c

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের শকুনি লেকেরপাড়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ খাবার ও খেলনার দোকান। এসব দোকানের ময়লা-আবর্জনা ফেলা হয় লেকের পানিতে। এতে নষ্ট হচ্ছে পরিবেশ। এমনটি লেকের চারপাশে জমে থাকা নোংরা পানিতে বাড়ছে মশার বংশবৃদ্ধি। পাশাপাশি লেকে ঘুরতে আসা দর্শনার্থীরাও পড়েন বিড়ম্বনায়। এমন অভিযোগে প্রেক্ষিতে অভিযানে নামে প্রশাসন। এ সময় অর্ধশত ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়। পরে জব্দ করা মালামাল পৌরসভার কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

Madaripur

মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্লাত হোসেন জানান, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অভিযানে জব্দ করা মালামাল পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পরে এগুলো পৌরসভার মাধ্যমে নিলাম করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর