শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

হরিপুর সীমান্তে দুই বাংলাদেশি আটক

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০৭:৩৩ এএম

শেয়ার করুন:

হরিপুর সীমান্তে দুই বাংলাদেশি আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশি নাগরিককে করেছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে হরিপুর বিওপির সীমান্তবর্তী দনগাঁও গ্রামের বিপরীতে ভারতের অভ্যন্তরে অবস্থিত কাকরমনি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে বলে জানিয়েছে ঠাকুরগাঁও ৫০ বিজিবি।


বিজ্ঞাপন


বিষয়টি শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর হাবিলদার (আইপি) এনসিও মো. খায়রুল ইসলাম নিশ্চিত করেছেন।

আটকরা হলেন— হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের সুবাহান আলীর ছেলে মো. আলিমুল ইসলাম (৪৫) এবং কাদিরসুখা গ্রামের কুরবান আলীর ছেলে মো. করিম (৩৫)।

স্থানীয় সূত্র জানায়, ওই দুই ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে ভারতের অভ্যন্তরে বিএসএফের হাতে আটক হন। এর মধ্যে আলিমুল ইসলামের বিরুদ্ধে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অপরদিকে, করিম দীর্ঘদিন ভারতে একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে তাদের আটকের সুনির্দিষ্ট কারণ এবং বর্তমানে কোন বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে সে বিষয়ে নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজিবি জানিয়েছে, বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি জানার চেষ্টা চলছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে করা হচ্ছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর