শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

সীমান্ত অতিক্রমের পর ভারতে ৩ বাংলাদেশি আটক

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

সীমান্ত অতিক্রমের পর ভারতে ৩ বাংলাদেশি আটক
সীমান্ত অতিক্রমের পর ভারতে ৩ বাংলাদেশি আটক

বিজিবির সুনামগঞ্জ সীমান্ত অতিক্রমের পর ভারতীয় নাগরিকদের হাতে তিন বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন। 

শুক্রবার (১৪ নভেম্বর) সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়গড়, মনাইপাড়, সাহিদাবাদ সীমান্ত গ্রামের একাধিক ব্যক্তি এ বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর

আটকরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার পূর্ব রামপুর গ্রামের জামাল মিয়ার ছেলে সাগর মিয়া, নারায়ণগঞ্জ জেলার কেরানীগঞ্জ উপজেলার আজমল মিয়ার ছেলে যুবরাজ, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার আঙ্গিয়াদী গ্রামের জিহাদুল ইসলাম জুনাইদ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্যে বাংলাদেশ-ভারত সীমান্তের ১২০৪-এর ওয়ান এস এলাকা অতিক্রম করে ভারতের প্রায় তিন কিলোমিটার অভ্যন্তরে লালগাঁও নামক পাহাড়ি বস্তিতে প্রবেশ করেন তিন বাংলাদেশি। সেখানকার নাগরিকরা ওই তিন বাংলাদেশিকে আটক করে।

আরও পড়ুন: উখিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার 


বিজ্ঞাপন


সীমান্ত গ্রামের বাসিন্দারা আরও জানান, সুনামগঞ্জের ছাতকের স্থানীয় বাসিন্দা সাগরের সহযোগিতায় তাহিরপুর সীমান্ত পথ ব্যবহার করে সাগরসহ যুবরাজ, জিহাদুল ইসলাম জুনাইদ বৃহস্পতিবার দুপুরে ভারতে প্রবেশের পরপরই মেঘালয়ের লালগাঁও পাহাড়ি বস্তির নাগরিকরা ওই তিন বাংলাদেশিকে আটক করেন। এরপর ভারতের ১৯৩-শিলং বিএসএফের ঘোমাঘাট কোম্পানি হেডকোয়ার্টারের বিএসএফ সদস্যদের হাতে তিন বাংলাদেশি নাগরিককে সোপর্দ করা হয়।

শুক্রবার ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবি সুবেদার মোস্তফা কামাল জানান, বাংলাদেশ-ভারত সীমান্তে পতাকা বৈঠকের পর বিএসফ আটক তিন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। তাদের মামলা দায়েরপূর্বক তাহিরপুর থানায় সোপর্দ করা হয়।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর