বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

নড়াইলে বাড়ি থেকে বের হয়ে মাদরাসার ছাত্র নিখোঁজ

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ০২:৩০ পিএম

শেয়ার করুন:

নড়াইলে বাড়ি থেকে বের হয়ে মাদরাসার ছাত্র নিখোঁজ
নিখোঁজ মাদরাসা ছাত্র আব্দুর রহমান ওরফে মুজাহিদ।

নড়াইলের লোহাগড়া উপজেলায় নিজ বাড়ি থেকে বের হয়ে মো. আব্দুর রহমান ওরফে মুজাহিদ (১৪) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের ১ দিন পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


নিখোঁজ আব্দুর রহমান ওরফে মুজাহিদ উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের মো. সাকায়েত হোসেন সাজ্জাদের ছেলে। সে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানি এলাকায় একটি মাদরাসার ছাত্র।

নিখোঁজ ছাত্রের স্বজন সূত্রে জানা গেছে, বুধবার সকালে আব্দুর রহমান নিজের বাইসাইকেল চালিয়ে বিভিন্নস্থানে ঘুরে বাড়ি ফেরে। এরপর বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় সে। পরিবারের লোকজন ও স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুজি করে তার সন্ধান পাননি। এদিন দুপুর আড়াইটার দিকে তাকে কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এর কাছ থেকে ইজিবাইক যোগে লোহাগড়ার দিকে আসতে দেখা গেছে বলে জানান স্থানীয়রা। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। হারানোর সময় তার পরনে ছিল একটা সাদা পায়জামা ও সাদা গেঞ্জি। এ ঘটনায় বুধবার (৩ জুন) বিকেলে আব্দুর রহমানের মা মোছা. মৌসুমী বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। তবে নিখোঁজের একদিন পার হলেও তার সন্ধান মেলেনি।

 


বিজ্ঞাপন


এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় ঢাকা মেইলকে বলেন, নিখোঁজ ছেলেটির মা ছেলের সন্ধান চেয়ে একটি সাধারণ ডায়রি করেছেন। নিখোঁজ ছেলেটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর