বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

নদীতে গোসলে নেমে মাদরাসা ছাত্র নিখোঁজ

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ০১:০৬ এএম

শেয়ার করুন:

নদীতে গোসলে নেমে মাদরাসা ছাত্র নিখোঁজ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ডুবে জুবায়ের হাসান (১২) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নদীতে দেড় ঘণ্টা উদ্ধার কার্যক্রম চালিয়েও শিশুটির কোনো খোঁজ পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় শিশুটি।


বিজ্ঞাপন


নিখোঁজ জুবায়ের রাজবাড়ী সদর উপজেলার কুটির হাট এলাকার লাবলু শেখের ছেলে। সে দৌলতদিয়ার আঞ্জুমান-ই-কাদেরিয়া মাদ্রাসাতু সাবিইল হাসান দাখিল মাদরাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়তো।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) এমরান মাহমুদ তুহিন জানান, বিকেল ৪টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় জুবায়ের ও তার দুই সহপাঠী গোসল করতে যায়। এসময় হঠাৎ নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হয় জুবায়ের। তাকে উদ্ধারে স্থানীয়রা নদীতে নেমে খোঁজ করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিম লিডার আব্দুল বাসেদ বলেন, আমাদের এখানে ডুবুরি না থাকায় আরিচা ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে। তবে দেড় ঘন্টা উদ্ধার কার্যক্রম চালিয়েও শিশুটির কোনো খোঁজ মেলেনি। পরে রাত ৮ টার দিকে উদ্ধার কার্যক্রম শেষ করা হয়।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর