সিরাজগঞ্জের শাহজাদপুরের করতোয়া নদী থেকে মায়া রাণী নামের শতবর্ষী এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি বালু পয়েন্টের নিকট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
মায়া রাণী উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পালপাড়া গ্রামের মৃত বিষ্ণু পদ শীলের স্ত্রী।
নিহত মায়া রাণীর ছেলে নব চন্দ্র শীল জানায়, আজ সকালে মরদেহটি ভেসে যেতে দেখে স্থানীয়রা আমাদের ফোন দেয়। ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে এসে দেখি মরদেহটি আমার মায়ের। পরে আমরা পুলিশে খবর দেয়, পুলিশ এসে আমার মায়ের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের বলেন, মায়া রাণী বুধবার বিকেলে বাড়ির পাশের করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হন। এরপর স্থানীয়ভাবে ও ফায়ার সার্ভিসের ডুবুরি দিয়ে খুঁজেও তার মরদেহ উদ্ধার করতে পারেনি। আজ সকালে গাড়াদহ ব্রিজের ওপর থেকে পথচারীরা নদী দিয়ে মরদেহটি ভেসে যেতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত পদক্ষেপ শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/টিবি




