সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ০৮:০১ এএম

শেয়ার করুন:

ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

ফেনীতে দ্রুতগামী এক কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জের সুলতানা পাম্পের বিপরীতে ঘোপাল ইউনিয়নের চৌধুরী পাড়া রাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত ব্যক্তির নাম ইকবাল হোসেন জিসান (২৩)। তিনি সোনাগাজী উপজেলার সমপুর গ্রামের ডাক্তার বাড়ীর আবু তৈয়বের ছেলে। 

একই ঘটনায় মোটরসাইকেল আরোহী জিহানুল ইসলাম (২৩) নামের আরও একজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে মহাসড়কের ঢাকামুখি লেনে মোটরসাইকেলে করে ফেনীর দিকে যাচ্ছিলেন জিসান ও জিহানুল। এসময় তারা মুহুরীগঞ্জের সুলতানা পাম্পের বিপরীতে ঘোপাল ইউনিয়নের চৌধুরী পাড়া রাস্তার মুখে পৌঁছলে পেছন থেকে দ্রুতগামী এক ডাম্পিং ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দু’জনই রাস্তায় ছিটকে পড়েন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করে। অপর আহত জিহানুলকে হাসপাতালে ভর্তি দেন।

আরও পড়ুন


বিজ্ঞাপন


ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও ডাম্পিং ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর