সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০১:৪১ পিএম

শেয়ার করুন:

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩
নাটোরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী নিহত

নাটোরের সিংড়া বন্দর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছে। সোমবার (১ জুন) ভোর ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার বন্দর আমতলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার ইসলাবাড়ি গ্রামের মোতালেব হোসেনের মুক্তার হোসেন হিরা ও লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে জীবন আলী এবং সদর উপজেলার আলাইপাড়া গ্রামের তৈয়ব আলীর সাইফুল ইসলাম।


বিজ্ঞাপন


ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, ভোর ৬টার দিকে নাটোর থেকে মোটরসাইকেলে তিন আরোহী সিংড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা আম বোঝাই একটি ট্রাক নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই জীবন আলী ও মুক্তার হোসেন হিরা নামে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়। সাইফুল ইসলাম নামে আরেক আরোহীকে গুরুতর আহত হন। 

পরে খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস আহতকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তারও মৃত্যু হয়।


বিজ্ঞাপন


ওসি মাহবুবুর রহমান আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর