সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়কের পদত্যাগ, কেন্দ্রীয় কমিটিতে চিঠি

জেলা প্রতিনিধি,  ঝালকাঠি
প্রকাশিত: ০১ জুন ২০২৬, ১২:১১ পিএম

শেয়ার করুন:

এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়কের পদত্যাগ, কেন্দ্রীয় কমিটিতে চিঠি
এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন মাইনুল ইসলাম মান্না। গত ২৩ মে লিখিত অব্যাহতি পত্র এসসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বরাবরে পাঠানো হলেও ৩১ মে রাত ১০টার দিকে মান্না তার ফেসবুক ওয়ালে বিষয়টি জানান দেয়।

অব্যাহতি পত্রটি ফেসবুকে পোষ্ট করে ক্যপশনে মান্না লিখেছেন, এ সিদ্ধান্ত একান্তই আমার ব্যক্তিগত। কারো কোনো জোর জবরদস্তি বা চাপে এই সিদ্ধান্ত নেইনি। আহ্বায়ক থাকাকালীন সময় কেউ যদি আমার কোনো ব্যবহারে বা কথায় কষ্ট পেয়ে থাকেন দয়া করে ক্ষমা করে দিবেন।


বিজ্ঞাপন


এনসিপির কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো অব্যাহতি পত্রে মান্না লিখেছেন, ব্যক্তিগত ও পারিবারিক কিছু সমস্যার কারণবশত আমি ঝালকাঠি জেলার আহ্বায়ক এর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণ করতে ইচ্ছুক। আমি সর্বদা দলের আদর্শ ও কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং ভবিষ্যতেও দলের কল্যাণ কামনা করি ৷

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর