শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

১০ হাজার টন বর্জ্য অপসারণ করে গাজীপুর সিটি করপোরেশনের রেকর্ড

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

১০ হাজার টন বর্জ্য অপসারণ করে গাজীপুর সিটি করপোরেশনের রেকর্ড
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

গত ১২ ঘণ্টায় ১০ হাজার টন কোরবানির পশুর বর্জ্যসহ অন্যান্য বর্জ্য অপসারণে নতুন রেকর্ড গড়ল গাজীপুর সিটি করপোরেশন। নগরীকে ক্লিন এবং গ্রিন সিটিতে পরিণত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এসব ময়লা আবর্জনা দ্রুত অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। আগামী দুদিন ধরে চলবে অবশিষ্ট বর্জ্য পরিষ্কারের কাজ।

শুক্রবার (২৯ মে) সকাল ১১টার দিকে নগরীর নাওজোড় এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম মনিটরিং করতে আসেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। এসময় তার সঙ্গে নগর কর্তৃপক্ষ ছাড়াও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


51b67788-684c-437c-8c4d-989e2b9aaa99

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ঈদুল আজহায় পশু কোরবানির পর দুপুর ২টা থেকে শুরু হয় সিটিতে বর্জ্য পরিষ্কারের কাজ। এবারও ঘোষিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্যে মাঠে নামেন পরিচ্ছন্নতা-কর্মীরা। এসব কার্যক্রম নিজে উপস্থিত থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রশাসক। এসময় বর্জ্য অপসারণ ছাড়াও দুর্গন্ধ মুক্ত করতে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হয়। এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম নগরীর ৫৭টি ওয়ার্ডে চলমান রয়েছে। ময়লা আবর্জনা পরিষ্কার রাখার জন্য নগরীর ৫৭টি ওয়ার্ডে দেড় লাখ পচনশীল পলিথিন ব্যাগ ও ১০০ ড্রাম ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

c4967084-eeeb-4fb1-bd75-db7ee85ed4a5

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গত ১২ ঘণ্টায় ১০ হাজার টন কোরবানির বর্জ্যসহ অন্যান্য বর্জ্য অপসারণ করা হয়েছে। প্রতিদিন প্রায় ১২০০ পরিচ্ছন্ন কর্মী এজন্য মাঠে কাজ করছেন। তাদের জন্য অতিরিক্ত মজুরি ও দুই বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর