বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ঢাকা

যশোরে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে আহত ২ শিশু

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২৮ মে ২০২৬, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

যশোরে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে আহত ২ শিশু

যশোর শহরতলী ধর্মতলা খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় বোমাসদৃশ বস্তু বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৩টার দিকে কামগাজী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহতরা হলো রাজিব খানের ছেলে রেজওয়ান (৭) এবং ইয়াছিনের ছেলে ইসমাইল ওরফে সিয়াম (৪)। তারা উভয়েই ধর্মতলা খোলাডাঙ্গা গাজীপাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে ওই এলাকায় খেলাধুলা করছিল দুই শিশু। এ সময় একটি বোমা সদৃশ বস্তু হঠাৎ বিস্ফোরিত হলে তারা গুরুতর আহত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহত শিশুদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন

যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক

বর্তমানে তারা হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে রেজওয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হতে পারে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।


বিজ্ঞাপন


কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম হোসেন বলেন, পুলিশ তদন্ত করছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর