হবিগঞ্জের চুনারুঘাটের সীমান্ত থেকে ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ হয়েছে। যার সিজার মূল্য প্রায় ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।
হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) সাতছড়ি বিওপির টহলদল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ওই পরিমাণ মদ জব্দ করে।
বিজ্ঞাপন
বুধবার (২৭ মে) রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি জানায়, এর আগে সন্ধ্যায় গোপান সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি সাতছড়ি বিওপির টহলদল জেলার চুনারুঘাট উপজেলার সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সীমান্তবর্তী ছোনবাড়ী নামক স্থানে টহল পরিচালনা করে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে মহাসড়কের পাশ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
এ সময় পরিত্যক্ত অবস্থায় চোরাকারবারীদের লুকিয়ে রাখা বস্তা তল্লাশী করে মালিকবিহীন ৮৫ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ জব্দ হয়।
বিজ্ঞাপন
জব্দকৃত মদ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচাররোধ করে যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা এবং দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
এছাড়া মাদক ব্যবসায়ী চক্রকে শনাক্ত ও আটক করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাচালান প্রতিরোধ ও মাদকমূক্ত সমাজ গঠনে সকলের সক্রিয় সহযোগিতার আহবান জানানো হয়।
প্রতিনিধি/এজেড




