সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাবনা-বগুড়া মহাসড়কের পাশ থেকে সোনেকা খাতুন নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার ব্রহ্মকপালিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত সোনেকা খাতুন উপজেলার সলঙ্গা ইউনিয়নের বড়গোজা গ্রামের মৃত মরম আলী স্বর্ণকারের মেয়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কের পাশে ওই বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মানবেন্দ্র সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
প্রতিনিধি/একেবি




