বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ছাদ থেকে পড়ে আহত ৮

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ছাদ থেকে পড়ে আহত ৮

ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে হেলে পড়া গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে ৮ জন আহত হয়েছেন।

বুধবার (২৭ মে) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে৷ ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে।


বিজ্ঞাপন


রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে তালশহর ও ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের মাঝামাঝি স্থানে আসলে ঝড়ে আগে থেকেই হেলে পড়া গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা ৮ যাত্রী চলন্ত ট্রেন থেকে ছিটকে নিচে পড়ে যায়। এতে ছাদে থাকা যাত্রীরা আহত হয়। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

65360538-c29d-485a-aab4-0934a7909760

আহতরা হলেন রবিন (২৩), হেলাল (৪০), সায়মন (২২), তামিম (১৭), জোনায়েদ (২১), নাঈম (২০), আউয়াল (৪৫), মাহমুদুল হাসান (২৩)। আহতদের মধ্যে জোনায়েদ হাসানের হাত ভেঙেছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিক দেব জানান, আহতদের হাত পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। এর মধ্যে জোনায়েদ হাসানের হাত ভেঙেছে। বাকিরা শঙ্কামুক্ত। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।


বিজ্ঞাপন


আরও পড়ুন

এক ঋণ কেড়ে নিল দুটি প্রাণ, বগুড়ায় দম্পতির করুণ পরিণতি

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সফিকুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর