মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

মাদারীপুরে হঠাৎ ঝড়ে জনজীবন বিপর্যস্ত

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০২:১৫ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে হঠাৎ ঝড়ে জনজীবন বিপর্যস্ত

মাদারীপুরে হঠাৎ বয়ে গেছে ঝড়। তার সঙ্গে টানা দুই ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা আছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩০ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস।


বিজ্ঞাপন


41774699-c102-4bca-a888-96676600f08c

আবহাওয়া অফিস সূত্র জানায়, হঠাৎ দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে সাথে বাড়ে বাতাসের তীব্রতাও। শুরু হয় ঝড়। এতে স্থবিরতা বিরাজ করছে জনজীবনে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকেই। জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করে ঘর থেকে বের হয়েছেন রিকশাচালক, শ্রমিকসহ খেটে খাওয়া মানুষেরা। রাস্তাঘাটে মানুষ কম থাকায় তারাও পড়েছেন চরম বিপাকে। অনেকেই ঘরবন্দি হয়ে পড়েছেন। টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। হঠাৎ বয়ে যাওয়া ঝড়ে পরিমাণ পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।

3c3728bc-9b1f-46cd-878e-3ea078dc820d

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান জানান, হঠাৎ দুপুরে মাদারীপুরে দমকা বাতাসের সঙ্গে বৃষ্টিপাত হয়। ঝড়ো বাতাসে কোথাও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। তবে, জেলা ও উপজেলা প্রশাসন খোঁজখবর রাখছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর