ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ মণ ওজনের একটি গরুকে ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। গরুটির নাম রাখা হয়েছে ‘নাসীরুদ্দিন পাটওয়ারী’। তবে আলোচনায় থাকলেও দাম নিয়ে বনিবনা না হওয়ায় গরুটি শেষ পর্যন্ত বিক্রি হয়নি।
সোমবার (২৫ মে) বিকেলে সরাইল সদর ইউনিয়নের বড্ডা পাড়া এলাকার গরুর বাজারে গরুটি তোলা হয়। গরুর মালিক মাসুদ মিয়া, তার বাড়ি উপজেলা সদরের সাগরদিঘী পাড় এলাকায়।
বিজ্ঞাপন
বাজারে ‘নাসীরুদ্দিন পাটওয়ারী’ নামের গরু উঠেছে এই খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখতে ভিড় করেন উৎসুক মানুষজন।
মালিক মাসুদ মিয়া জানান, গরুটি বেশ বড় এবং চঞ্চল হওয়ায় মজার ছলে এমন নাম রাখা হয়েছে। পাশাপাশি আলোচনায় থাকা একটি নাম ব্যবহার করলে গরুটি ভাইরাল হবে এবং বেশি দামে বিক্রি করা সম্ভব হবে বলেও আশা করেন তিনি।
গরুটির ওজন প্রায় ১০ মণ বলে দাবি করেন মালিক। এর দাম চাওয়া হয়েছে ৩ লাখ ৮০ হাজার টাকা। তবে বাজারে সর্বোচ্চ ৩ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত দাম উঠলেও তা বিক্রি করেননি তিনি।
বিজ্ঞাপন
মাসুদ মিয়া বলেন, ৩ লাখ ৫০ হাজার টাকা হলে গরুটি বিক্রি করে দিব। আজকে যে দাম উঠেছে, তাতে ছাড়তে পারিনি।
প্রতিনিধি/এফএ




