সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

এনসিপির দুই নেতাকে কারাগারে প্রেরণ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৫ মে ২০২৬, ১২:৫৬ এএম

শেয়ার করুন:

এনসিপির দুই নেতাকে কারাগারে প্রেরণ

পুলিশের হাতে গ্রেফতার এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা ও যুবশক্তি নেতা অয়ন রহমান খানকে জেলহাজতে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যায় এ দুজনকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করা হয়। বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে বিজ্ঞ বিচারক তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। রোববার রাত সাড়ে ১০টায় ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, রোববার সন্ধ্যায় ঝিনাইদহের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে যোগ দিতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তারেকুল ইসলাম ওরফে তারেক রেজা আসেন। পুলিশ তাঁকে নিরাপত্তার স্বার্থে পুলিশ হেফাজতে নেয়। কিন্তু তাঁর বিরুদ্ধে মামলা থাকায় শেষ পর্যন্ত তাঁকে আদালতে সোপর্দ করা হয়।


বিজ্ঞাপন


ঝিনাইদহ শহরে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহে জমির পানি নিয়ে সংঘর্ষে আহত ৮

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, একই সাথে যশোর থেকে গ্রেফতার যুবশক্তির নেতা অয়নকেও আদালতে সোপর্দ করা হয়। তাঁকে কোনোভাবেই গুম করা হয়নি দাবি করে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে আদালতে তোলা হয় এবং গ্রেফতার প্রক্রিয়ার সময় তাঁর পিতা, মা ও বোনকে অবহিত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অয়নকে গুম করার যে তথ্য ছড়ানো হচ্ছে সেটা ঠিক নয় দাবি করে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, ডিবি পুলিশ যখন তাঁকে গ্রেফতার করে, তখন থেকেই তাঁর পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে।


বিজ্ঞাপন


প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান, ওসি (অপারেশন) শামসুজ্জোহা ও ডিবি পুলিশের ওসি সাব্বিরুল আলম উপস্থিত ছিলেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর