সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে জমির পানি নিয়ে সংঘর্ষে আহত ৮

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ 
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে জমির পানি নিয়ে সংঘর্ষে আহত ৮

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্ধি ইউনিয়নের দহকোলা গ্রামে ধানের জমির পানি নিষ্কাশন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। 

সোমবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, দহকোলা গ্রামে আলিমুদ্দিন ও জাহিদ বিশ্বাসের নেতৃত্বে দুটি সামাজিক দল রয়েছে। গত শুক্রবার জাহিদ বিশ্বাসের সমর্থক সঞ্জয়ের ধানের জমির পানি আলিমুদ্দিনের সমর্থক রবেন মণ্ডলের জমিতে প্রবেশ করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। 

এর জেরে পরদিন শনিবার সন্ধ্যায় সঞ্জয়কে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। সোমবার সকালে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

ঝিনাইদহ সদর থানার এসআই আবুল বাসার জানান, জমিতে পানি যাওয়া নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর