শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

যশোর-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু, নিহত বেড়ে ৪

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

যশোর-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু, নিহত বেড়ে ৪

যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া হাইওয়ে তেল পাম্প এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার চাউলিয়া তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


 বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মাসুম।

নিহত শিশুর নাম সৌভিক সাহা (৪)। সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাবা সুজন সাহা।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির ভারী যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয়। পরে সামনে থাকা একটি ইজিবাইকে সজোরে ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত হন মনিরামপুর উপজেলার মোহনপুর এলাকার সাজ্জাদ হোসেন (২৮) ও শিশু সৌভিক সাহা। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।


বিজ্ঞাপন


এর আগে, একই দুর্ঘটনায় আরও তিনজন নিহত হন।

নিহতরা হলেন— ঘুনি পূর্বপাড়া এলাকার মৃত হাসান আলী মোল্লার ছেলে ও ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪) এবং চাউলিয়া এলাকার মৃত কালু শেখের ছেলে আনোর আলী (৭০)। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠায়।

কোতোয়ালি মডেল থানার ওসি মাসুম খান বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর