শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০১:৪২ পিএম

শেয়ার করুন:

যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

যশোর-খুলনা মহাসড়কের নরেন্দ্রপুর চাউলিয়া এলাকায় কাভার্ডভ্যান, ইজিবাইক ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। একই সঙ্গে দুইজন আহত হয়েছেন।

শনিবার (২৩ মে) দুপুরে যশোর সদরের চাউলিয়া তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— ইজিবাইকের চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), বৃষ্টি সাহা (২৪) ও আনোর আলী (৭০)। এর মধ্যে আইয়ুব আলী ও বৃষ্টি সাহা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার আলী।

আহতরা হলেন— সৌভিক সাহা (৪) ও সাজ্জাদ হোসেন (২৮)। তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

01857839-776d-4dfa-8c5b-a59675a87d92


বিজ্ঞাপন


পুলিশ জানায়, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ডভ্যান চাউলিয়া তেল পাম্প এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক ও অন্য দুটি যানবাহনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। পরে কোতোয়ালি মডেল থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

কোতোয়ালি মডেল থানার ওসি মাসুম খান বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর