শিশু রামিসাকে পাশবিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে জেলার রাজবাড়ী সড়কে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর মহিলা বিভাগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন— মহিলা জামায়াতের গাজীপুর মহানগর সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আমেনা বেগম, সহকারী সেক্রেটারি গাজীপুর মহানগর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মারুফা শহীদ, গাজীপুর মহানগর সহকারী সেক্রেটারি নাজমুন নাহার লাভলী, গাজীপুর মহানগর কর্ম পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগীয় সম্পাদিকা নাসরিন তাসনিয়া, মহানগর কর্মপরিষদ সদস্য নাসরিন জাহান গুলশান, মহানগর কর্মপরিষদ সদস্য খাতেমুন আরা মুক্তা ও মহানগর শুরার সদস্য ফাহমিদা খাতুন লাকি।
বক্তারা অবিলম্বে রামিসা হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে সাত কার্যদিবসের মধ্যে রায় কার্যকরের দাবি জানান। পাশাপাশি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও ঝুঁকিপূর্ণ এলাকায় শিশু সুরক্ষা টহল, সচেতনতামূলক কার্যক্রম এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদারের আহ্বান জানান।
বিজ্ঞাপন
তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অন্যথায় ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
প্রতিনিধি/টিবি




