শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের খোকসার শিমুলিয়া কুঠিপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩০ জনেরও বেশি বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের ওপরে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ।

ee501109-a5e9-4517-9e6b-a14a038705a3

তিনি বলেন, হতাহতদের নাম-পরিচয় কিছুই জানা যায়নি। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ পরিচালনা করছেন। আহতদের নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর