শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৯:০৮ এএম

শেয়ার করুন:

নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছরের কিশোর আটক
গ্রাফিক্স: ঢাকা মেইল

হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুরে ৪ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা করা হয়েছে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক বিজয় মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুরে শহরতলীর দুর্লভপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার শিশুটির বাবা প্রবাসী। তিনি দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। এদিকে, শিশুটির মা একাই শিশুকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করেন। প্রতিদিনের মতো গত শুক্রবার সন্ধ্যায় শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। এ সময় বিজয় তাকে কৌশলে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটিকে দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। শিশুটি অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তবে অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী পক্ষ বিষয়টি মীমাংসা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। এ বিষয়ে শিশুটির পরিবারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ হাসপাতালে গিয়ে জবানবন্দি নিয়েছে। শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। অভিযুক্ত বিজয়কে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


নির্যাতিত শিশুর মা বলেন, আমার ছোট্ট মেয়েটি নিজেই নির্যাতনের বর্ণনা করেছে। তাকে বিজয় অনেক কষ্ট দিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের আরএমও ডা. ফাইকা রহমান বলেন, শিশুটি হাসপাতালে ভর্তি আছে। শনিবার তার পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর