শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছরের কিশোর আটক

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছরের কিশোর আটক
গ্রাফিক্স: ঢাকা মেইল

নাটোরের সিংড়ায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত ওই কিশোরকে আটক করেছে পুলিশে।

সোমবার (১৮ মে) রাতে সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের আতাইকুলা গ্রামে থেকে তাকে আটক করে পুলিশ।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ভুক্তভোগী শিশুটি (৫) নিজ বাড়িতে একা ছিল। পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে পার্শ্ববর্তী ডাঙ্গাপাড়া গ্রামের এক কিশোর (১৩) আকস্মিকভাবে ঘরে প্রবেশ করে। এরপর শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ সময় শিশুটির কান্নাকাটি ও চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। একই সময় ঘটনাস্থল থেকেই অভিযুক্ত কিশোরকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনার পর তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর