শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

প্রেমিকার বিয়ের আসরে প্রেমিকের বিষপান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৭:০০ এএম

শেয়ার করুন:

প্রেমিকার বিয়ের আসরে প্রেমিকের বিষপান
মো. সাহাব উদ্দিন (২৫)

চট্টগ্রামের আনোয়ারায় প্রেমিকার বিয়ের আসরে গিয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. সাহাব উদ্দিন (২৫) নামে এক তরুণ।

শুক্রবার (২২ মে) উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দকুচিয়া গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


সাহাব উদ্দিন উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের মো. ইয়াছিনের ছেলে।

স্থানীয় সূত্র ও সাহাব উদ্দিনের পরিবারের সদস্যরা জানান, আনোয়ারা সরকারি কলেজে পড়াশোনার সময় রোকসানা আক্তার (২০) নামের এক তরুণীর সঙ্গে সাহাব উদ্দিনের পরিচয় হয়। পরে তাদের মধ্যে চার বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি রোকসানার পরিবার অন্যত্র বিয়ে ঠিক করলে সাহাব উদ্দিন বিষয়টি মেনে নিতে পারেননি। দুই পরিবারকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। শুক্রবার রোকসানার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবার সামনে বিষপান করেন সাহাব উদ্দিন। এ সময় কনের স্বজনরা তাকে বাধা দিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, পরে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা সাহাব উদ্দিনকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।  

সাহাব উদ্দিনের বড় ভাই নঈম উদ্দিন বলেন, আমার ভাইয়ের সঙ্গে ওই মেয়ের সম্পর্কের বিষয়টি জানিয়ে আমরা বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু মেয়ের পরিবার তা প্রত্যাখ্যান করে। পরে শুক্রবার জানতে পারি, বিয়ের আসরে আমার ভাইকে মারধর করে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে দেখি তার মুখে বিষের গন্ধ ছিল।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা ওই তরুণকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর