শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

সম্পর্ক ভেঙ্গে দেওয়ায় প্রেমিকার সামনে প্রেমিকের বিষপান

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৩ পিএম

শেয়ার করুন:

সম্পর্ক ভেঙ্গে দেওয়ায় প্রেমিকার সামনে প্রেমিকের বিষপান

স্কুল থেকে সহপাঠিদের সঙ্গে বাড়ি ফিরছিল ১০ম শ্রেণির স্কুল ছাত্রী। হঠাৎ রাস্তায় প্রেমিক মেহেদী হাসান (২৮) প্রেমিকার পথরোধ করে দাঁড়ায়। প্রেমিক জানতে চায়, কেন হঠ্যৎ প্রেমিকা সম্পর্ক রাখতে চায় না। প্রেমিকা বলেন, তার বাবা-মায়ের অনুমতি ছাড়া তাকে বিয়ে করতে পারবে না। এমন উত্তরে প্রেমিকার সামনেই প্রেমিক মেহেদী হাসান কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রেমিকার সঙ্গে কথা বলার সময় নিজের কাছে থাকা কীটনাশক পান করেন মেহেদী। এর পর পরই প্রেমিক মেহেদী হাসান মাটিতে লুটিয়ে পড়েন। প্রেমিকা পিছনে ফিরে তাকিয়ে বাড়িতে চলে যান। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। 


বিজ্ঞাপন


রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে  গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ধারাবারিষা সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বর্তমান প্রেমিক মেহেদীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। প্রেমিক মেহেদী হাসান উপজেলার ধারাবারিষা এলাকার দুলাল আলীর ছেলে। 

প্রেমিক মেহেদী হাসান জানান, দেড় বছর আগে তাদের দুজনের পরিচয় হয়। এরপর তাদের মধ্য গড়ে উঠে প্রেমের সম্পর্ক। কিন্তু হঠাৎ করে সম্পর্ক ভেঙে দিয়ে তাকে ভুলে যেতে বলে। তাকে তো ভুলে যাওয়া সম্ভব না। তাই তার সামনে বিষপান করে নিজের জীবন দিয়ে ভালোবাসার প্রমান দিতে চেয়েছি। আমি তাকে মন থেকেই ভালোবেসেছি।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম আলমাস ঢাকা মেইলকে বলেন, সন্ধ্যায় বিষপান করা এক যুবককে আশষ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। চিকিৎসরা তার পেট থেকে ওয়াশের মাধ্যমে বিষ বের করেন। তার অবস্থা অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর