শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

চকরিয়ায় বৃদ্ধ পঙ্গু বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করলেন ছেলে

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৫:২০ পিএম

শেয়ার করুন:

চকরিয়ায় বৃদ্ধ পঙ্গু বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করলেন ছেলে

কক্সবাজারের চকরিয়া পৌরসভার মৌলভীর কুম বাজার এলাকায় ছেলের হাতে বৃদ্ধ বাবা খুন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত খলিলুর রহমান (৭৫) পা-হারা প্রতিবন্ধী ছিলেন।

স্থানীয়রা জানান, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে খলিলুর রহমানের ওপর হামলা চালায় তার ছেলে মোহাম্মদ মিনার (২৮)। ধারালো দা দিয়ে কুপিয়ে তার একটি হাত বিচ্ছিন্ন করে ফেলা হয়। এ সময় শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন তিনি।

রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা অভিযুক্ত মিনারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আরও পড়ুন

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, অভিযুক্ত মোহাম্মদ মিনার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরিবারের অন্য সদস্যরা আলাদা বসবাস করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, মাদকাসক্ত ছেলের নির্যাতনের অভিযোগে খলিলুর রহমান পূর্বে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই মামলায় কয়েক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান মিনার। শুক্রবার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাবার ওপর হামলা চালান তিনি।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল এ পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়াও শুরু হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর