শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৪:১৪ পিএম

শেয়ার করুন:

Rab dhakamail
- প্রতীকী ছবি

সিলেট নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে নগরীর ক্বিনব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন আচার্য্য র‌্যাব-৯–এ কর্মরত ছিলেন। তার কনস্টেবল নম্বর ৬৯১৭৯০।


বিজ্ঞাপন


র‌্যাব-৯ ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে দায়িত্ব পালনকালে কোতোয়ালী থানার ক্বিনব্রিজসংলগ্ন এলাকায় ছিনতাইকারীর হামলার শিকার হন ইমন আচার্য্য। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে হাসপাতালের আইসিইউ-২–এ চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

র‌্যাব সূত্র জানিয়েছে, ইমন আচার্য্য দীর্ঘদিন ধরে র‌্যাব-৯ সিলেটে কর্মরত ছিলেন। ঘটনার পর আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর