বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

সাইকেলে ৫০ দিনে সারাদেশ ঘুরতে চান সানাউল্লাহ

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ২১ মে ২০২৬, ০২:০১ পিএম

শেয়ার করুন:

সাইকেলে ৫০ দিনে সারাদেশ ঘুরতে চান সানাউল্লাহ
সানাউল্লাহ চৌধুরী জুয়েল (২৮)।

‘গরিব দুঃখীর খবর নিন, ক্ষুধার্ত মানুষকে খাবার দিন’ এমন মানবিক বার্তা নিয়ে সাইকেলে চড়ে সারাদেশ ভ্রমণে বের হয়েছেন তরুণ সাইক্লিস্ট সানাউল্লাহ চৌধুরী জুয়েল (২৮)। ৫০ দিনের মধ্যে দেশের ৬৪ জেলা ভ্রমণের লক্ষ্য নিয়ে তিনি বর্তমানে পাহাড়ি জেলা বান্দরবানে অবস্থান করছেন।

বৃহস্পতিবার (২১মে) দুপুরে বান্দরবান শহরে কথা হলে তিনি জানান, এটি তার ভ্রমণের ৩৭তম জেলা। গত ২৪ এপ্রিল নিজ জেলা পটুয়াখালী জেলা সদর থেকে তিনি এই ব্যতিক্রমধর্মী যাত্রা শুরু করেন।


বিজ্ঞাপন


কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে থেকে ২০২২ সালে ডিগ্রি পাস করা সানাউল্লাহ কৃষকের সন্তান। দুই ভাই একবোনের মধ্যে তিনি সবার বড়।

তিনি জানান, দেশকে কাছ থেকে দেখতে চাই। দেশের মানুষ, প্রকৃতি ও জীবন যাত্রা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি মানুষকে মানবতার বার্তা দিতে তিনি ছোট্ট দুই চাকার বাহন নিয়ে দেশ ভ্রমণে বের হয়েছেন।

তিনি বলেন, আমার এই ভ্রমণের মূল উদ্দেশ্য মানুষকে সচেতন করা সমাজের অসহায় ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানানো।

56fa9498-69a2-4774-817a-6720f50b9102


বিজ্ঞাপন


সানাউল্লাহ জানান, তার এই যাত্রায় কোনো পৃষ্টপোষক নেই। নিজের সামর্থ্য অনুযায়ী খরচ বহন করে তিনি দেশ ভ্রমণ করছেন। প্রতিদিন যেখানে রাত হয়, সেখানকার কোনো হোটেলে অবস্থান করেন। দীর্ঘ এ ভ্রমণে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হননি তিনি। 

 

তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত ৫০ দিনের মধ্যেই সাইকেলে দেশের ৬৪টি জেলা ভ্রমণ সম্পন্ন করে নিজ জেলা পটুয়াখালীতে পৌঁছাতে পারবেন। তিনি সবার দোয়া চেয়েছেন। 

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর