ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এর ফলে উত্তরাঞ্চলের সঙ্গে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে। এরপর পুণরায় ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বুধবার (২০ মে) দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুরে সাফদারপুর রেল স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন।
তিনি বলেন, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল। আজ সকাল ৭টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে। সকাল ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি




