বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৭:১৮ এএম

শেয়ার করুন:

ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ

ঝিনাইদহে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (২০ মে) রাত ৩টার দিকে কোটচাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর স্টেশন মাস্টার নয়ন আলী।

তিনি জানান, রাত ৩টার দিকে একটি মালবাহী ট্রেন খুলনা থেকে কোটচাঁদপুর স্টেশনে ছেড়ে আসে। ট্রেনটি পার হওয়ার সময় লাইন বসে গেছে। খুলনা থেকে উদ্ধারকৃত ট্রেন এসে পৌঁছেছে। বর্তমানে উদ্ধার কার্যক্রম চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর