বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

হাসপাতালের রান্না কুমড়ার সবজি মুখে নিয়ে থু করে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

হাসপাতালের রান্না কুমড়ার সবজি মুখে নিয়ে থু কর ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আকস্মিক খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে হাসপাতালের রান্নাঘরে ঢুকে রোগীদের জন্য তৈরি করা কুমড়ার সবজি মুখে দিয়ে 'থু' করে ফেলে দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

ক্ষোভ প্রকাশ করে তিনি তিনি বলেন, এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন? এসময় সুপারিন্টেনডেন্টকে ভালো মানের তরকারি সরবরাহের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।


বিজ্ঞাপন


বুধবার (২০ মে) দুপুরে আকস্মিক খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী নানা অব্যবস্থাপনা ও অনিয়ম দেখে ক্ষুব্ধ হন। এ সময় তার সঙ্গে ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত।

11707060-a9ce-458d-9fd7-1296c1595b37

এরপর তিনি রেবিট ভ্যাকসিন কর্নার পরিদর্শন করেন। সেখানে রোগীরা হাসপাতালে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে টাকা দিয়ে কিনতে কেনার অভিযোগ করেন। পরিস্থিতি দেখে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ককে জবাবদিহির মুখে ফেলেন।

আরও পড়ুন

শ্রেণিকক্ষ দখল করে শিক্ষিকার পরিবারসহ বসবাস

এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পরিদর্শনে যান তিনি।

f9f788fa-a78c-4527-935a-5c984c3bb5e6

পরিদর্শনের সময় হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, হাসপাতালের শৌচাগার ব্যবহারের অনুপযোগী। পুরো হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়মিত তদারকি করা হবে। এসময় হাসপাতালের নানা অনিয়ম ও রোগীদের দুর্ভোগ দেখে মন্ত্রী আরও কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর