বুধবার, ২০ মে, ২০২৬, ঢাকা

রংপুরে অনলাইন ক্যাসিনো চক্রের ৮ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৭:০৮ এএম

শেয়ার করুন:

রংপুরে অনলাইন ক্যাসিনো চক্রের ৮ সদস্য গ্রেফতার
রংপুরে অনলাইন ক্যাসিনো চক্রের ৮ সদস্য গ্রেফতার

রংপুরের পীরগঞ্জে অনলাইন ক্যাসিনো ও জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস ও সিম কার্ড জব্দ করা হয়।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।


বিজ্ঞাপন


পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে উপজেলার ১২ নম্বর মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ বাজারের দক্ষিণ পাশে মাদরাসা মোড় সংলগ্ন একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দুইটি কম্পিউটার মনিটর, একটি সিপিইউ, ১৩টি স্মার্টফোন ও ২৬টি সিম কার্ড জব্দ করা হয়।

 

রংপুর পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর বিভিন্ন ধারায় পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আরও কয়েকজন পলাতক রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর