বুধবার, ২০ মে, ২০২৬, ঢাকা

সাতক্ষীরায় অনলাইন জুয়া চক্রের ১০ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ২৯ জুন ২০২৪, ১০:১৩ এএম

শেয়ার করুন:

সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের ১০ সদস্য গ্রেফতার

সাতক্ষীরায় অনলাইন জুয়া চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জুয়াড়িদের থেকে ১৬টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। পুলিশের ধারণা এসব জুয়াড়ি অনলাইন জুয়ার মাধ্যমে প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে হাতিয়ে নিত।

শুক্রবার (২৮ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন- তালা উপজেলার সুজন শাহা গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে আব্দুল হামিদ রানা (৪০), উথালী গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাইদুর রহমান (২৮), দক্ষিণ নলতা গ্রামের মৃত ফজর গাজীর ছেলে শাহিদুর রহমান (৪০), ডাঙ্গা নলতা গ্রামের মৃত শেখ ফজর রহমানের ছেলে শাহাদৎ হোসেন (২৮), দেবহাটা উপজেলার মাঝ পারুলিয়া গ্রামের ময়নুদ্দিন মোড়লের ছেলে আব্দুল্লাহ আল-মামুন (৩০), শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গ্রামের আব্দুল মান্নান সরদারের ছেলে আনিছুর সরদার (৩১), পাখিমারা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে কামাল হোসেন (৩০), একই গ্রামের উত্তরপাড়া এলাকার জেহের আলীর ছেলে জিনারুল ইসলাম (২৫), খুটিকাটা গ্রামের শওকত আলীর ছেলে মাহামুদুল হাসান (২৯) ও আশাশুনি এলাকার বল্লভপুর গ্রামের মুকুল হোসেন (৩২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র অনলাইনে অবৈধ ঘোষিত জুয়ার সাইট পরিচালনা করে আসছিল। যেটা অনলাইন মনিটরিং এবং গোপন সংবাদের মাধ্যমে জেলা পুলিশের নজরে আসে। একপর্যায়ে জেলা পুলিশ সুপারের নির্দেশে জুয়াড়িদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয় এবং শুক্রবার দিনভর জেলার শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও তালা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় জুয়াড়িদের থেকে ১৬টি স্মার্টফোন জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে, সম্প্রতি সময়ে একটি সংঘবদ্ধ চক্রটি সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করছে। অ্যাপস ব্যবহার করে অনলাইন জুয়া সাইটে (যার লিংক https://1xbetbd.mobi/en) ক্যাসিনো বা জুয়া খেলছে প্রতারণার শিকার ব্যক্তিরা। আর মোবাইল ব্যাংকিং (নগদ, বিকাশ, রকেট) ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন এবং নগদ টাকা লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে চক্রটি।

গোয়েন্দা পুলিশ বলছে, অনলাইন মনিটরিং এবং গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে প্রতারক চক্রের একটি দল সাতক্ষীরা এলাকায় অবস্থান করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকের নির্দেশ মোতাবেক উক্ত তথ্যের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরা জেলার শ্যামনগর, আশাশুনি, দেবহাটা, তালা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অন লাইন জুয়ার উক্ত ব্যক্তিদেরকে গ্রেফতার করে।


বিজ্ঞাপন


গ্রেফতার জুয়াড়িদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানায় গোয়েন্দা পুলিশ।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর