রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

কালকিনিতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: সড়ক অবরোধ ও ক্লিনিকে ভাঙচুর

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১১:২১ পিএম

শেয়ার করুন:

কালকিনিতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: সড়ক অবরোধ ও ক্লিনিকে ভাঙচুর
কালকিনিতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: সড়ক অবরোধ ও ক্লিনিকে ভাঙচুর

মাদারীপুরের কালকিনিতে ভুল চিকিৎসায় তন্নী খান (২২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে রণক্ষেত্রে পরিণত হয়েছে ভুরঘাটা এলাকা। ঘটনার জেরে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত ‘নূর ক্লিনিকে’ ব্যাপক ভাঙচুর চালায়।

নিহত তন্নী খান ডাসার উপজেলার দক্ষিণ মাইজপাড়া গ্রামের জিয়া উদ্দিন খানের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৮ মে) সকালে প্রসবজনিত কারণে তাকে নূর ক্লিনিকে ভর্তি করা হয়। স্বজনদের অভিযোগ, সিজার করার সময় চিকিৎসকেরা অসাবধানতাবশত রোগীর নাড়ি কেটে ফেলেন। এতে রক্তক্ষরণ শুরু হলে তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে পৌঁছানোর পর চিকিৎসকেরা তন্নীকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


tonny-20260518192748

বিকেলে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে মহাসড়ক অবরোধ করে। এতে দুপাশে শত শত যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধরা নূর ক্লিনিকে চড়াও হয়ে ভাঙচুর শুরু করলে ক্লিনিকের কর্মকর্তা ও চিকিৎসকেরা পালিয়ে যান। খবর পেয়ে কালকিনি ও ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ভুল চিকিৎসার অভিযোগে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর