শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

কলাপাড়ায় মধ্যরাতের অভিযান, জেলেদের ২৬ বস্তা চাল উদ্ধার

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৯:২৮ এএম

শেয়ার করুন:

কলাপাড়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় মধ্যরাতে উপজেলা প্রশাসনের অভিযানে জেলেদের জন্য বরাদ্দ করা ২৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ সময় আরও ২৪টি খালি বস্তাও জব্দ করা হয়।

শুক্রবার (১৫ মে) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ইতালি বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ইমরান হোসেন নামের এক ব্যক্তির বসতঘরে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধার করা চাল জেলেদের মাঝে বিতরণের জন্য সরকারি বরাদ্দের অংশ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর